বেরোবিতে পূজার ছুটিতে হল তল্লাশি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

Online Desk:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে দুর্গাপূজার ছুটির দিনে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ইলাহি হলে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য  প্রভোস্ট, সহকারী প্রক্টর, সাংবাদিক ও শিক্ষার্থীদের সহায়তায় অভিযান চালানো হয়। এ সময় দা, রড, প্লাম্বার, লাঠি, পাইপসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আবাসিক হলের শিক্ষার্থী আব্দুল আলিম বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্বের বঙ্গবন্ধু হলে অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র পাওয়া গিয়েছিল।

আবাসিক হলের শিক্ষার্থী মুমিনুর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো আগে থেকেই অনিরাপদ ছিল।

এসময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহি হলের প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার ওপর ভিত্তি করেই আমরা হলে অভিযান চালিয়েছি।

পূজার ছুটির দিনে কেন তল্লাশি করা হবে এ প্রশ্নের উত্তরে বলেন, গত মঙ্গলবার আমার মা অসুস্থ থাকার কারণে আমি তল্লাশি করতে পারিনি, তাই আজ তল্লাশি করা হয়েছে। যদি কেউ এ বিষয়ে প্রশ্ন করে, আমরা উত্তর দিতে প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *