বেইলি রোডে আগুন : তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিআইডি

অনলাইন ডেস্কঃ

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে লাগা আগুনের কারণ নির্ণয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে মামলার তদন্তকারী সংস্থা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ১৫টির বেশি আলামত সংগ্রহ করে এ তথ্য পেয়েছে সিআইডির ফরেনসিক টিম। গতকাল শনিবার সিআইডি সূত্র এ তথ্য জানিয়েছে।

সিআইডি বলেছে, মামলা তদন্তের দায়িত্ব পেয়ে সিআইডির তদন্তকারীরা একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সিআইডি আরো বলেছে, ভবনটিতে দ্রুত আগুন ছড়ানোর কারণ জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *