বিমানবন্দর থেকে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠাল পুলিশ

অনলাইন ডেস্ক:

ওমরাহ করতে সৌদি আরব যাওয়ার পথে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৯ ফ্লাইটে তার জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি বলেছেন, বুধবার দুপুরে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি। তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টেড ছিল। এ কারণে তাকে যেতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

দুপুর ২টা ১০ মিনিটে তাকে অফলোড করে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করে ইমিগ্রেশন পুলিশ। পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় ফিরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *