Dhaka ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে : মির্জা আব্বাস

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • 1

--মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক:

ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা শান্তিতে থাকতে পারেননি। প্রায় ৫ হাজার নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছে। এত কিছুর পর যখন নির্বাচন এসেছে, তখন আবার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

আজ সোমবার রাজধানীর শাহবাগ থানার ৩৭ নং ওয়ার্ডে গণসংযোগ এবং বিআইডব্লিউটিসি শ্রমিক দল আয়োজিত নির্বাচনী মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, বিএনপি আন্দোলন করছে। জনগণকে সঙ্গে নিয়ে নিজ শক্তিতে বলীয়ান হয়ে উঠেছে। আমাদের জোট ও সহযোগী দল থাকলেও বিএনপির শক্তিকে ভয় পেয়ে কিছু দল আমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই প্রোপাগান্ডা ও অপপ্রচারের মাধ্যমে আমাদের দোষী সাব্যস্ত করার চেষ্টা চলছে।

শহীদ জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই বিএনপির ভীত শক্তিশালী হয়েছে। বর্তমানে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। আমরা অনেক সময় নেতৃত্বের অভাবে পড়লেও দলের নেতৃত্বে কখনো শূন্যতা তৈরি হয়নি।
কখনো খালেদা জিয়া কখনো তারেক রহমান শূন্যতা বুঝতে দেননি। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো তারেক রহমান অবদান রাখবেন। সে জন্য সবাই দোয়া করবেন। আমরা নেতাকর্মীরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব।গণসংযোগে যুবকদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, চাকরিটা বড় বিষয় মনে করলে কেউ কখনো সমস্যার সমাধান করতে পারবে না।

চাকরির বাইরে যেসব স্ট্রাকচার বা প্রতিষ্ঠান তৈরি করা যায়, সেগুলোও আমাদের শিখতে হবে। এখন ফ্রিল্যান্সিং করে বাংলাদেশে খুব ভালো টাকা আয় করা সম্ভব। যদি কেউ মন দিয়ে কাজ করে, তাহলে খুব ভালো আয় করতে পারে। এজন্য আমাদের শুধুমাত্র চাকরির ওপর নির্ভরশীল হওয়া দরকার নেই।
তিনি বলেন, তরুণদের বলি চাকরি সবসময় সমাধান নয়, বরং নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি ভবিষ্যতে ১০০ জনকে চাকরি দিতে পার। নিজের কৌশল, দক্ষতা ও ফিল্ডে নিজেকে উন্নত করো। মাঝে-মাঝে আমার খুব দুঃখ লাগে, যারা চাকরি করতে আসে, একজন ডাক্তার ব্যাংকে চাকরি করতে চায়, একজন ইঞ্জিনিয়ার ব্যাংকে চাকরি করতে চায়। আমি কষ্ট পাই। আমি বলি, ভাই তুমি ইঞ্জিনিয়ার হয়ে তোমার শিক্ষা জাতির কাজে লাগাও। তুমি ডাক্তার হয়ে তোমার শিক্ষা রোগীর সেবায় লাগাও। 

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে : মির্জা আব্বাস

আপডেট এর সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬