Dhaka ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বারি’তে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও গার্ড অব অনার প্রদান এবং বিশেষ মোনাজাত এবং আলোকসজ্জা।
সকালে বারি’র প্রধান কার্যালয়ের সামনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। এ সময় আনসার সদস্যদের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ; পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান; পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) ড. মো. মাজহারুল আনোয়ার; পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. মঞ্জুরুল কাদির; পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো আলতাফ হোসেন; পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ; বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক, বিএআরআই উচ্চ বিদ্যালয় এবং আনন্দ শিশুকাননের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বারি’তে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত

আপডেট এর সময় : ১০:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫