বাঞ্ছারামপুরে ৭ বছরের শিশু ধর্ষণ।। ঘাটক ধর্ষক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাধব ঘোষ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে তাকে উপজেলা সদরের পঞ্চমপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাধব ঘোষ ওই এলাকার অমূল্য ঘোষের ছেলে। বিকেলে এই ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে থানা মামলা দায়ের করেছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শিশু ও মাধব ঘোষ পাশাপাশি বাড়ি। আজ সকালে কোন এক সময় মাধব ঘোষ ওই শিশু’কে ধর্ষণ করে। পরে শিশুটি তার পরিবারকে বিষয়টি গিয়ে জানায়। পরিবারের সদস্যরা দুপুরের দিকে জানালে পুলিশ গিয়ে মাধব ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাধব ঘোষ প্রাথমিক ভাবে পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেন। এই ঘটনায় বিকেলে শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আগামীকাল শনিবার আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *