বাকেরগঞ্জে চাচাতো ভাইয়ের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তা বন্ধ করে ইটের ওয়াল তৈরি

স্টাফ রিপোর্টার:
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৩ নং দাড়িয়াল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এ অবস্থিত মৃধা বাড়িতে কালাম মৃধা নামক এক ভূমিখেকো। তিনি তার এক চাচাতো ভাই মৃত হাবিবুর রহমান মৃধা, তার পরিবারের চলাচলের একমাএ রাস্তা বন্ধ করে ইটের ওয়াল তৈরি করছে।
উল্লেখ্য যে, কালাম মৃধা এবং মৃত হাবিবুর রহমান মৃধা এরা আপন দুই চাচাতো ভাই। এটা  উভয়ের পৈত্রিক সম্পত্তি।  বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান যে, আসলে এই কাজটা ঠিক না। মৃত হাবিবুর রহমান এর ছেলে মো: ঈমন মৃধা এখন অসহায় হয়ে পড়েছেন।  তিনি আইনের সাহায্য কামনা করেন এবং বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করতেছেন। এখন মৃত হাবিবুর রহমান এর ছেলে মো: ঈমন মৃধা’র একটাই দাবি, যাতে সে তার ঘর থেকে বের হতে পারে। এটাই তার একমাএ কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *