Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • 1

--প্রেরিত ছবি

গাজীপুর প্রতিনিধি:

‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (BOU) দুই দিনব্যাপী “ডিজিটাল দক্ষতা উন্নয়ন: এমএস ওয়ার্ড, গুগল ওয়ার্কস্পেস ও সাইবার সচেতনতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ই-লার্নিং সেন্টার (IVCR-01)-এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচি ০২ মার্চ ২০২৬ তারিখে শুরু হয়ে আজ ০৩ মার্চ ২০২৬ তারিখ মঙ্গলবার সফলভাবে সমাপ্ত হয়।

‎প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, ডিজিটাল দক্ষতা এখন পেশাগত উৎকর্ষতা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের অন্যতম শর্ত। শিক্ষা, প্রশাসন ও গবেষণায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে MS Word–এর উন্নত প্রয়োগ, Google Workspace–এর মাধ্যমে সমন্বিত কাজ এবং সাইবার সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি তথ্য সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং শেখা বিষয়গুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও নিরাপদ প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন”।

‎কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই এবং তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

‎রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ এবং আইসিটি পরামর্শক ও আইসিটি ইউনিটের প্রধান মোঃ মমিনুল ইসলাম। তাঁরা এমএস ওয়ার্ডের উন্নত ব্যবহার, গুগল ওয়ার্কস্পেসে সমন্বিত কাজের কৌশল এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।

‎প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম এবং সভাপতি আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জাহির রায়হান প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

‎আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদার এর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল এবং বিভাগের ৩০ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বাউবিতে ডিজিটাল দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট এর সময় : ১০:১৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬