বাংলাদেশে নিহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব : প্রেস সচিব

অনলাইন ডেস্কঃ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব। তিনি বলেন, কেউ নিখোঁজ থাকলে পরিবারগুলো সেটা রিপোর্ট করে, হাসপাতাল ও কর্তৃপক্ষের কাছে তথ্য জানায় এবং সেখান থেকে তারা তাদের প্রিয়জনদের খুঁজে পায়। বুধবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন।

শফিকুল আলম বলেন, সাংবাদিক হিসেবে আমি ২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য বড় ধরনের দুর্ঘটনা-দুর্যোগের ঘটনায় রিপোর্ট লিখেছি।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, সামরিক বাহিনীও এই প্রচেষ্টায় সহায়তা করছে।

মঙ্গলবার মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের অবরোধের বিষয়ে প্রেস সচিব বলেন, গতকাল আমরা স্কুলে নয় ঘণ্টা কাটিয়েছি। যদিও আমরা আরো আগে চলে আসতে পারতাম, কিন্তু উপদেষ্টারা বলপ্রয়োগ ছাড়াই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তারা যত সময়ই প্রয়োজন হোক না কেন, সেখানে অবস্থান করার জন্য প্রস্তুত ছিলেন। আমরা পরিস্থিতি শান্ত ও শৃঙ্খল হওয়ার পরই সেখান থেকে বের হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *