Dhaka ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • 1

সকালবেলা প্রতিবেদক:
বাঁশ, বেত ও কাঠের বিকল্প বহুমুখী পণ্য উৎপাদনে সরকার পরিকল্পনা অনুযায়ী গতিশীলভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) রাবার কাঠের পাশাপাশি পরিবেশবান্ধব বিকল্প পণ্যের প্রসারে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বিএফআইডিসির ক্যাবিনেট ম্যানুফ্যাকচারিং প্লান্টে প্রস্তাবিত শো—রুম স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে তিনি এসব কথা জানান।

এ সময় বিএফআইডিসির কর্তৃপক্ষ উপদেষ্টাকে উৎপাদন প্রক্রিয়া, প্রযুক্তিগত সক্ষমতা এবং শো—রুম স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরিয়ে দেখান। বিএফআইডিসির উৎপাদিত পণ্যে রয়েছে দীর্ঘস্থায়িত্ব, কারিগরি দক্ষতা এবং দেশীয় সম্পদের যথাযথ ব্যবহার, যা জনআস্থার প্রতীক হিসেবে বিবেচিত। অতএব, এই সক্ষমতাকে কাজে লাগিয়ে সরকারি বনশিল্প খাতকে আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তোলা সম্ভব হবে। পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীনসহ মন্ত্রণালয় ও করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বহুমুখী পণ্য উৎপাদনে কাজ করছে সরকার

আপডেট এর সময় : ০১:১২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫