Dhaka ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি  

--সংগৃহীত ছবি

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় খাকদন নদীতে ১ হাজার ৬৫০ বস্তা সিমেন্ট বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পরেছে বরগুনার মেসার্স অগ্রণী ট্রেডার্স এর মালিক সিমেন্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইউনুস খান। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে শহরের এরশাদ মার্কেটের পিছনে পাবলিক টয়লেট কার্গো ঘাট  এলাকায় এমভি মা-বাবার দোয়া নামক একটি কার্গো জাহাজ ১ হাজার ৬৫০ বস্তা বসুন্ধরা সিমেন্ট নিয়ে ডুবে যায় । ডুবে যাওয়া জাহাজটির মাঝি ও মালিক শমসের ঘড়ামী  জানান, গত ২৫  ফ্রেব্রুয়ারি বুধবার  মোংলা বন্দর থেকে ১৯০০ শ বস্তা বসুন্ধরা সিমেন্ট বোঝাই করে বরগুনা এরশাদ মার্কেটের পিছনে পাবলিক টয়লেট কার্গো ঘাটে এসে নোঙর করে এমভি মা-বাবার দোয়া । বরগুনা মেসার্স অগ্রণী ট্রেডার্স  কার্গো ঘাটে ২৫০ বস্তা সিমেন্ট আনলোড করে । পরে জাহাজটি বাকী ১ হাজার ৬৫০ বস্তা সিমেন্ট নিয়ে কার্গো ঘাটে অবস্থান করে। পরে জাহাজটি ১ হাজার ৬৫০ বস্তা বসুন্ধরা সিমেন্ট নিয়ে ২৬ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে ডুবে যায়। তিনি আরও জানান, সিমেন্ট মালিক আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে । জাহাজে থাকা বসুন্ধরা সিমেন্টের মূল্য প্রায় ৮ লাখ টাকা। তবে ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। অপরদিকে বরগুনা মেসার্স অগ্রণী ট্রেডার্স এর মালিক ৩ মার্চ সোমবার প্রতিবেদককে বলেন, কার্গো জাহাজের মাঝির গাফিলতির কারণে ঘাটে বসে জাহাজ ডুবে আমার ১ হাজার ৬৫০ বস্তা বসুন্ধরা সিমেন্ট পানিতে  নষ্ট হয়ে গেছে । এতে আমার প্রায় ৮ লাখ ২৫ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন কার্গো জাহাজের মাঝির গাফিলতির কারণে আমি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হয়েছি । তাই শনিবার এ ব্যাপারে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Syed Enamul Huq

জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বরগুনায় সিমেন্ট বোঝাই জাহাজডুবি  

Update Time : ০১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬