Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় ফ্লাইট মিস করলে বিনা মূল্যে পাওয়া যাবে নতুন টিকিট

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • 2

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনীসহ দেশের বিভিন্ন অঞ্চল। দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে যেসব যাত্রীরা ফ্লাইট মিস করছেন, তাদের প্লেনের টিকিট পরবর্তী তারিখে বিনা মূল্যে রি-ইস্যু বা রি-বুক করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী ৩৩টি এয়ারলাইনসকে এ নির্দেশনা দিয়ে চিঠি দেওয়া হয়েছে। শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম চিঠিটি ইস্যু করেছেন।

এতে আরো বলা হয়, এ ছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনা মূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

বন্যায় ফ্লাইট মিস করলে বিনা মূল্যে পাওয়া যাবে নতুন টিকিট

আপডেট এর সময় : ০১:২৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪