বড়মহেশখালীতে লবন মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র সংঘর্ষ নিহত ১, আহত ৬ জন

 সিনিয়র স্টাফ রিপোর্টার:
 মহেশখালী উপজেলার বড় মহেশখালীতর ফকিরাঘোনায় লবন মাঠের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরুব্বর গোষ্ঠী ও চাইন্দর গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে।
ঘটানাটি ঘটেছে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ঃ৩০ টায় ফকিরাঘোনা এলাকায়। সংঘর্ষে চাইদরগোষ্টির ফেরদৌস প্রকাশ কালাবজা(২৫) নামের এক যুবক নিহত হয়। আহত হয়েছে আরো ৪/৫ জন।
ঘটনার বিবরণে স্থানীয় সুত্রে জানা যায় -লবনের মাঠের পানি চলাচল নিয়ে  গতকাল ০৫ ফেব্রুয়ারী দুপুর ০২ টার দিকে ২ গোষ্ঠীর মাঝে সংঘর্ষ হয়েছিল।
 ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় ঐ ঘটনার জের ধরে আবারো উক্ত দুই গোষ্ঠীর মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বজা’র ছোট ভাই তোফায়েল জানান,আমার ভাইকে বিনা কারণে আরুববর গুষ্টির লোকজন গুলি করে হত্যা করেছে। গুলি করার পরে নিহত ফেরদৌসকে রেখে খুনিরা স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলেও জানায়।
উক্ত সংঘর্ষে আরুব্বর গোষ্ঠীর কয়েকজন গুরুতর জখম হয়েছে বলেও জানা যায় । আহতরা হলেন ওয়াসিম(৩০)- পিতা- আজিম মিয়া, রাসেল (২৫)- পিতা- আজিম মিয়া,  সিরাজ(৫৫)- পিতা- ছাবের, আরিফ বাদশা(২৮)- পিতা- কাদের।
ঘটিনার বিষয়ে মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ মোঃ আব্দুল হাই বলেন- খবর পাওয়ার সাথে সাথে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই,পরে লাশ উদ্ধার করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *