বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাল ইসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনারবৃন্দও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।

শ্রদ্ধা নিবেদন করার পর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘এখনই ভবিষ্যদ্বাণী করা যাবে না। আমরা একটি কমিশন হিসেবে মাত্র দায়িত্ব নিয়েছি। আমাদের আরো সময় দিন। একটু সময় গড়ানোর পর যথাসময়ে আমরা এ ব্যাপারে জানাতে পারব। ‘

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *