ফের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন নজরুল ইসলাম

অনলাইন ডেস্কঃ

আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্পিচ রাইটার’ পদে নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম। গত রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেসসচিব।

২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ নিয়ে সচিব পদমর্যাদায় অতিরিক্ত প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

বগুড়ার এই কৃতী সন্তান বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তাঁর লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *