Dhaka ১০:০৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন প্রশ্নে মুসলিমবিশ্বের ভূমিকা হতাশাজনক : ইলিয়াস কাঞ্চন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘ফিলিস্তিনের গাজা ও রাফা প্রসঙ্গে মুসলিমবিশ্বের নীরব বা বক্তব্যনির্ভর ভূমিকা অত্যন্ত হতাশাজনক। সেই তুলনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে অনেক বেশি মুখর। ধারাবাহিকভাবে যার প্রভাব পড়ছে ইসরায়েলি হানাদারদের ওপর।’

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইলে ‘নিরাপদ সড়ক চাই’ অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সারা বিশ্বের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশেই কোণঠাসা হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। যার কারণে তাদের মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্প্রতি শীতল আচরণ করেছেন।’ এ সময় দ্রুত গাজায় নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান তিনি।

সমাবেশে ইলিয়াস কাঞ্চন তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘গাজায় যে নৃশংসতা চলছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে।’

তিনি বলেন, ‘ফিলিস্তিন জাতি ইনশাআল্লাহ আবার ঘুরে দাঁড়াবে। এই গাজার জয় হবেই হবে। যত দিন এই পৃথিবী থাকবে, তত দিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

দরকার পুরো মুসলিমবিশ্বের এক হওয়া এবং বর্বর ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা।’প্রতিবাদ সমাবেশের পর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা একটি প্রতিবাদ মিছিল করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যান। সেখানে দাঁড়িয়ে তারা আবারও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম খান ও কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক ও মো. শফিকুল ইসলাম, কামরুজ্জামান, সদস্য নজরুল ইসলাম ফয়সাল, আব্দুল মান্নান ফিরোজ, সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন, সাভার পৌর শাখার সভাপতি শাহ আলী রাজিব, ধামরাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি জামাল হোসেন মণ্ডল প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ফিলিস্তিন প্রশ্নে মুসলিমবিশ্বের ভূমিকা হতাশাজনক : ইলিয়াস কাঞ্চন

আপডেট এর সময় : ১২:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫