Dhaka ০৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় ৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন।

অনলাইন ডেস্ক:

বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। তবে গণনা চলছে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যাবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রায় ৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

আপডেট এর সময় : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬