Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুত হন, নির্বাচনে খেলা হবে : সেতুমন্ত্রী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

গতবারের মতো বিএনপি জগাখিচুড়ি জোট নিয়ে আবারও ধরা খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জগাখিচুড়ি জোট নিয়ে গতবার ধরা খেয়েছেন মির্জা ফখরুল সাহেব। বিএনপি আবারও ধরা খাবে।

তিনি বলেন, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। দেখেছেন? বঙ্গবন্ধুর মাজারে জনতার ঢল। সমাবেশে জনতার ঢল। কী নিয়ে খেলবেন?

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের তিনি বলেন, খেলা হবে নির্বাচনে। খেলা হবে রাজপথে। খেলা হবে, মোকাবেলা হবে, প্রস্তুত হন।  ফখরুল সাহেব আগুন-সন্ত্রাস ও বোমাবাজি করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।

আওয়ামী লীগ বন্দুকের নলে জন্ম নেয়নি উল্লেখ করে তিনি বলেন, বিএনপির সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বন্দুকের নল থেকে আওয়ামী লীগের জন্ম হয়নি, রাজপথ থেকেই জন্ম হয়েছে আওয়ামী লীগের।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রিজার্ভ এখন ৪২ মিলিয়ন ডলার। আপনারা (বিএনপি) ভাবছেন দেশ শ্রীলঙ্কা হবে, আর সেই সুযোগে ক্ষমতায় আসবেন! দেশের মানুষ তা হতে দেবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত রয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রস্তুত হন, নির্বাচনে খেলা হবে : সেতুমন্ত্রী

আপডেট এর সময় : ০১:৫৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২