Dhaka ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাংলাদেশের যেসব স্থানে আঘাত হানতে পারে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে রূপ নিয়েছে। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সাগর উত্তাল থাকায় কক্সবাজার এবং চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মাছ ধরার যানগুলোকে গভীর সমুদ্র না যেতে বলা হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘সুস্পষ্ট লঘুচাপটি আজ সকালে নিম্নচাপ হয়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেতও দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আগামী রবিবার (২৬ মে) সন্ধ্যায় এ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ সময় উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রেমাল প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আমরা ধারণা করছি।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, বাংলাদেশের যেসব স্থানে আঘাত হানতে পারে

আপডেট এর সময় : ০৭:১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪