প্রধান উপদেষ্টার লন্ডন সফর ঘিরে ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্কঃ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফর ঘিরে বিক্ষোভ করছেন আওয়ামী লীগের সমর্থকরা। একটি ভাইরাল ভিডিওতে এমনটিই দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, সফরকালে লন্ডনের যেই হোটেলে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা সেই হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়েছেন বহু মানুষ। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে ভিডিওতে দেখা গেছে ড. ইউনূসের সমর্থনে রাস্তার অপর পাশে কিছু মানুষ জড়ো হয়েছেন। নিরাপত্তা রক্ষায় সেখানে অবস্থান নিয়েছে পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *