Dhaka ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে : সালমান

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • 1

--সালমান খাঁন

অনলাইন ডেস্কঃ

জঙ্গি হামলায় রক্তাক্ত ভারতের কাশ্মীরের পহেলগাঁও। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই পর্যটনকেন্দ্রের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলার ঘটনাটি ঘটে। সেনাকর্তারা নিশ্চিত করেছেন, বৈসরন উপত্যকায় বেড়াতে যাওয়া পর্যটকদের একটি দলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তার পর থেকে এই ঘটনায় ফুঁসছে গোটা ভারত।

 নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলিউড তারকারাও। একসময় কাশ্মীরকে এই পৃথিবীর সুন্দরতম জায়গা বলেছিলেন সালমান।‘বজরঙ্গি ভাইজান’ ছবির সময় দীর্ঘ দিন পহেলগাঁও আরু ভ্যালির মতো জায়গায় শুটিং করেছিলেন সালমান। সেই সময় কাশ্মীরের রূপে মুগ্ধ হয়ে যান অভিনেতা।

তার দেখা কাশ্মীর মাত্র কয়েক ঘণ্টায় বদলে গিয়েছে। সালমান লেখেন, ‘পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমি সমব্যথী।

একসময় জঙ্গিদের তালিকায় নাম উঠে এসেছিল সঞ্জয় দত্তেরও। তিনিও ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘ঠাণ্ডা মাথায় আমাদের দেশের লোককে খুন করেছে ওরা। এই ঘটনাকে ক্ষমা করা যায় না। এই জঙ্গিদের এবার বোঝা উচিত, আমরা চুপ করে থাকব না।

একই রকমের ক্ষোভ প্রকাশ করেছেন শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়ারা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পৃথিবীর বুকে স্বর্গ যেন নরকে পরিণত হয়েছে : সালমান

আপডেট এর সময় : ১২:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫