Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ বাহিনীকে মানবিক কাজের মাধ্যমে আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার চায় পুলিশ বাহিনী তাদের মানবিক কাজের মাধ্যমে জনগণের সম্পূর্ণ আস্থা অর্জন করবে।

আজ রবিবার (১০ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পুলিশের ‘সার্ভিস ডেস্ক’ উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হবে এবং জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করবে।

মানুষ পুলিশের কাছে গেলে যে ন্যায়বিচার পাবে, সেই আত্মবিশ্বাস যেন মানুষের মধ্যে থাকে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি পুলিশের এ দুটি মানবিক উদ্যোগের উদ্বোধনকালে তিনি পুলিশকে সততার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান।

জাতির পিতার সেই ঐতিহাসিক উক্তি ‘এই পুলিশকে জনগণের পুলিশ হতে হবে,’ উল্লেখ করে জাতির পিতার কন্যা বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার মাধ্যমেই মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা যায় এবং এর মধ্যেই কর্মের সাফল্য নিহিত  রয়েছে।

তিনি বলেন, ‘আমাদের পিছিয়ে পড়া, অনগ্রসর, যারা একেবারে তৃণমূলে পড়ে থাকে তাদের জন্য আপনাদের কাজ করতে হবে। ‘

প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদেরকে অবাঞ্ছিত মনে করে এবং শত নির্যাতনের মধ্যেও কোনো প্রতিকার চাইতে পারে না সেই মানুষগুলোর মধ্যে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং তাদেরও যে নাগরিক অধিকার রয়েছে, সেটা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চট্টগ্রাম, পীরগঞ্জ, রংপুর, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ভার্চুয়ালি পুলিশ সদস্য এবং উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

এতে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আখতার হোসেন। এ ছাড়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘সার্ভিস ডেস্ক’ পরিচালনার জন্য একজন সাব-ইন্সপেক্টরের নেতৃত্বে প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের পদায়ন করা হয়েছে। ডেস্ক কর্মকর্তা থানায় আসা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমস্যা মনোযোগ সহকারে শুনে আইনি ব্যবস্থা নিশ্চিত করবেন।

অনুষ্ঠানে গৃহহীন পরিবারের জন্য পুলিশের নির্মিত ৪০০টি বাড়ি হস্তান্তর করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পুলিশ বাহিনীকে মানবিক কাজের মাধ্যমে আস্থা অর্জনের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট এর সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২