Dhaka ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগে কোটাবিরোধীরা, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

সরকারি চাকরির সব গ্রেড থেকে কোটা বাতিল করার এক দফা দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি বাস্তবায়নে শাহবাগে অবস্থান নিয়েছেন কোটাবিরোধীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে সেখান থেকে শাহবাগে প্রবেশ করতে চাইলে জাতীয় গণগ্রন্থাগারের সামনে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

সেখানে অন্য দিনের তুলনায় বেশিসংখ্যক পুলিশের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে আন্দোলনকারীদের সংখ্যাও অন্য দিনের তুলনায় আজ বেশি বলে জানা গেছে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে গত রবিবার ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করেন তারা। প্রথম দুই দিন রবি ও সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পুলিশি বাধা উপেক্ষা করে শাহবাগে কোটাবিরোধীরা, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ

আপডেট এর সময় : ১২:০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪