বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) থানা সহকারী শিক্ষা অফিসার সহকারী পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। গ্রেপ্তার ব্যক্তির নাম মতিউর রহমান। চক্রের সাথে জড়িত আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি সিআআইডি।
তিনি জানান, গ্রেপ্তার মতিউর রহমান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাজেশনের আদলে প্রশ্ন সরবরাহ করেন।
অভিযুক্তরা প্রতারণা করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে অনেকের কাছ থেকে অর্থ নিয়েছে। এর সকল স্টেটমেন্ট এবং তথ্য উপাত্ত সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে রয়েছে। তাদের গ্রেপ্তারে কাজ করছে সিআইডি।
তার বিরুদ্ধে পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।











