Dhaka ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 1

--ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

বিদেশ ডেস্ক:

আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিন্দা জানান।

এক্সে দেওয়া এক বিবৃতিতে জয়সওয়াল বলেন, মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, ‘এ হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার আরেকটি চেষ্টা। আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’

এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান সদস্য নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন।

শুক্রবার এক বিবৃতিতে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ‘অপারেশন গজব লিল হক’-এ ৭৪টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও ১৮ জনকে আটক করা হয়েছে।’ অন্যদিকে পাকিস্তানের হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র মুজাহিদ বলেছেন, ‘ইসলামাবাদের ‘প্রত্যেক অশুভ কর্মকাণ্ডের’ জবাব দেবে কাবুল।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

আপডেট এর সময় : ০১:৫৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬