পল্লবীতে রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

রাজধানীর পল্লবীতে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে পল্লবীর কালশী নতুন রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, নিহত অটোরিকশাচালকের নাম লতিফ হাওলাদার (৬০)। অটোরিকশা ছিনতাই করতেই তাকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এসব তথ্য জানান।

ওসি আরো জানান, পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ হাওলাদার নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সিআইডি ক্রাইমসিন বিভাগ এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *