Dhaka ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পল্টনে হরতালের সমর্থনে আগুন, আটক ৪

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • 2

অনলাইন ডেস্ক:

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীর রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে মিছিল করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার দায়ে কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীলসহ চারজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত পৌনে ১১টায় পল্টন মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পল্টন থানা সূত্রে জানা যায়, রাত পৌনে ১১টায় পল্টন মোড়ে বৃহস্পতিবার (আজ) ডাকা বাম জোটের হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়।

মিছিলটি থেকে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করাসহ রাস্তায় গাড়ির টায়ারে আগুন জ্বালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গাড়িতে ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

আটক অন্যদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র ইউনিয়নের নেতা এবং মানিকগঞ্জ ছাত্র ইউনিয়নের এক নেতা রয়েছেন।

রাত ১২টার দিকে পল্টন থানার ওসি সালাউদ্দিন বলেন, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে যে রাস্তায় কয়েকটি টায়ারে আগুন জ্বলছে; গাড়ি ভাঙার কাচ রাস্তায় পড়ে আছে। এসব ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পল্টনে হরতালের সমর্থনে আগুন, আটক ৪

আপডেট এর সময় : ০৮:২৬:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২