Dhaka ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: ইসি সচিব

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • 2
অনলাইন ডেস্ক:

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরুর প্রথম চার ঘণ্টায় গড়ে ৩৭.৫ শতাংশের মত ভোট পড়েছে বলে তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ শনিবার (৯ মার্চ) বেলা আড়াইটায় সাংবাদিকদের এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

ইসির অতিরিক্ত সচিব বলেন, নির্বাচন কমিশনের অ্যাপে পাওয়া আংশিক তথ্য অনুযায়ী, কুমিল্লা সিটিতে বেলা ২টা পর্যন্ত ৩৩ শতাংশ এবং ময়মনসিংহ সিটি নির্বাচনে ৪২ শতাংশ পড়েছে।

এসব নির্বাচনের ভোটের পরিবেশ সম্পর্কে অশোক কুমার দেবনাথ বলেন, সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব বলেন, অবশ্য কিছু স্থানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বরগুনার আমতলী পৌরসভায় জাল ভোট দেওয়ার ঘটনায় ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরায় জাল ভোট দিতে গিয়ে এক প্রবাসী এবং গাইবান্ধার সাদুল্লাপুরে ৩ জন গ্রেপ্তার হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে: ইসি সচিব

আপডেট এর সময় : ০১:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪