Dhaka ১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স : মতিউর রহমান চৌধুরী

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

বর্তমান সময়েও অনেক সাংবাদিক হামলার শিকার বলে মন্তব্য করেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এখন বলা হচ্ছে সাংবাদিকতা মুক্ত। বাস্তবতা হলো, পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স।’

আজ বুধবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

মতিউর রহমান চৌধুরী বলেন, ‘আমি ভীত, চিন্তিত। সাংবাদিকরা দৌড়ের ওপরে আছেন। অনেক সাংবাদিক মামলার শিকার, অনেকে দেশ ছেড়েছেন। অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন।

সবাই বলছেন ১৬ বছরের কথা। ৫৪ বছরই তো একই অবস্থা দেখেছি। এখন বলা হচ্ছে সাংবাদিকতা মুক্ত। বাস্তবতা হলো পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স।
’ নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্য কমিশনে যে ঐকমত্য দেখানো হচ্ছে তা দুঃখজনক বলেও মন্তব্য করেন মতিউর রহমান চৌধুরী।এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজও মবকে সাংবাদিকতার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মব সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি হিসেবে উপস্থিত হয়েছে, এটা বিবেচনা করতে হবে। সরকার, মালিকপক্ষ এবং সম্পাদকের বাইরেও এ রকম একটা শক্তি তৈরি হয়েছে, যে শক্তিটা সাংবাদিকতাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এটা সবার ধর্তব্যে নেওয়া দরকার।

অধ্যাপক আলী রীয়াজ আরো বলেন, ‘এই যে প্রশ্ন করা হচ্ছে, এতগুলো কমিশন করা হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কেন—আপনারা সাংবাদিকরা একটু খোঁজ নিয়ে দেখুন না, কেন হচ্ছে না।’

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

পক্ষে গেলে মুক্ত, বিপক্ষে গেলেই মব ভায়োলেন্স : মতিউর রহমান চৌধুরী

আপডেট এর সময় : ০১:৩৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫