Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১৩টি মোবাইলসহ এক যুবককে আটক করেছে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর)। বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।  আটক মো.ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মোবাইলের দোকান থেকে ১৬টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী দোকানের মালিক। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। অভিযানে চুরি হওয়া মোবাইল এবং একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লিটন দেওয়ান বলেন, উদ্ধারকৃত মোবাইল ভাটারা থানার মামলার আলামত হিসেবে জব্দ দেখানো হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালী থেকে ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল উদ্ধার, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার 

আপডেট এর সময় : ০১:৩৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪