Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী কবিরহাট উপজেলা স্বামী-ছেলের সঙ্গে মিলে বাবাকে মেরে ফেলেন মেয়ে

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৬:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
  • 2

নোয়াখালী থেকে আবদুল বাসেদঃ নোয়াখালীর কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মহিন উদ্দিনকে (৬০) হত্যার ঘটনায় নিহতের মেয়ে, জামাই নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মে) ভোররাতে গাজীপুর জেলার জয়দেবপুরের সালনা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের মো. মাহফুজুর রহমানের ছেলে মো. নুর নবী সুমন (৪০), তার স্ত্রী  শাহিনা আক্তার (৩৭) ও তাদের ছেলে মো. ইউসুফ শামীম (১৮)।

নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, প্রথমে বাবাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন মেয়ে শাহিনা আক্তার। এরপর পানি থেকে উঠে আসার পর কিল-ঘুষি দেন জামাই নুর নবী ও নাতি ইউসুফ শামীম। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার বলেন, মানবিকতার অবক্ষয় হয়েছে, যার ফলে এমন জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় মেয়ে বিবি কুলসুম লাভলী চারজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। আমরা তাদের রিমান্ড চাইব। আসামিদের জবানবন্দি নেওয়ার জন্য আবেদন করা হবে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদরদপ্তর) মো. মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান, কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালী কবিরহাট উপজেলা স্বামী-ছেলের সঙ্গে মিলে বাবাকে মেরে ফেলেন মেয়ে

আপডেট এর সময় : ০৬:৫৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২