Dhaka ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ 

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৫:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • 2

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্টগার্ড গোয়েন্দা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা হলেন আশ্রয়ণের ৮ নম্বর ক্লাস্টারের  ইয়াকুব ও ২৫ নম্বর ক্লাস্টারের তাহের।

বুধবার সকালে আটককৃত আসামিদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান সংলগ্ন সবজি বাগান থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ 

আপডেট এর সময় : ০৫:৫৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২