Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 3
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের শিক্ষক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোবিপ্রবি আইন ২০০১ এর ১২(১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হক

আপডেট এর সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪