Dhaka ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ল্যাব টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিনব্যাপী “Training on Laboratory Technology Quality Assurance’  শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ এপ্রিল ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব মোঃ মুহাইমিনুল ইসলাম সেলিম। প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এসিসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম, আইকিউএসির পরিচালক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, আইসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. তানভীর জামান খান ও টেকনিক্যাল অফিসার জনাব মোঃ শরীফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, গুণগত উচ্চশিক্ষা তথা গবেষণার মান নিশ্চিতের ক্ষেত্রে উন্নত গবেষণাগার প্রয়োজন হয়। ল্যাবগুলো পরিচালনার ক্ষেত্রে ল্যাব ইন্সট্রাক্টর পদসহ কারিগরি পদগুলোর কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। তথ্য প্রযুক্তি সর্বদা পরিবর্তনশীল। এ বিষয়ে হালনাগাদ তথ্য-উপাত্ত জানাতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজকের এই প্রশিক্ষণ আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং পেশাগত উৎকর্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণ কোর্সের প্রয়োজনীয়তা রয়েছে। আজকের প্রশিক্ষণের সফলতা কামনা করছি। অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

নোবিপ্রবি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আজকের এই প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ল্যাব কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছি। স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নোবিপ্রবিতে ল্যাব টেকনোলজি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট এর সময় : ১২:৩৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪