Dhaka ১০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগবে : ঢামেক পরিচালক

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • 2

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তবে পরিবার চাইলে কয়েকদিন পর তাকে বাসায় নিয়ে যেতে পারবে বলে জানান তিনি।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালে নিজ কার্যালয়ে নুরের সর্বশেষ শারীরিক অবস্থা সাংবাদিকদের জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, ‘নুরুল হক নুরের নাকের হাড় ভাঙায় মাঝেমধ্যে রক্তপাত হচ্ছে, যা সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে।

মাথায় আঘাতের ঘটনায় শর্ট মেমোরি লস হয়নি। এ ধরনের ইঞ্জুরির কারণে মেমোরি লস হওয়ার সম্ভাবনাও নেই।’তিনি আরো জানান, নুরের জ্বর ও ঠান্ডার উপসর্গ থাকায় স্যাম্পল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এটি ডেঙ্গু না ভাইরাস জ্বর তা রিপোর্ট এলে জানা যাবে।

জ্বর না থাকলে নুর এখন শারীরিক দিক বিবেচনায় বাসায় ফিরতে পারবেন। নুরের পরিবার চাইলে তাকে বিদেশেও নিতে পারে বলে জানান তিনি।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নুরের সুস্থ হতে আরো কয়েক সপ্তাহ লাগবে : ঢামেক পরিচালক

আপডেট এর সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫