Dhaka ০৬:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • 1
অনলাইন ডেস্কঃ

জাপানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’ মর্মে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তা সত্যের অপলাপ মাত্র। তার এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। রাষ্ট্রের প্রধান নির্বাহীর এরূপ অসত্য বক্তব্য শুধু দেশের জন্য নয়, তার ভাবমূর্তির জন্যও ক্ষতিকর এবং সাংবিধানিক শপথ ভঙ্গের সামিল।

শুক্রবার (৩০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তারা।

বিবৃতিদাতারা হলেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্কসবাদী’র সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

নেতৃবৃন্দ বলেন, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টিরও অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। মূলত ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পিছানোর যে অপকৌশল তার জন্য বিদেশে এই অসত্য বয়ান তিনি তুলে ধরেছেন। একই উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় নবগঠিত একটি রাজনৈতিক দল এবং ‘৭১-এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে দেশে অস্থিতিশীল-নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানারকম অপতৎপরতা চালাচ্ছে- যা দেশকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিপতিত করবে।

বাম জোটের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারকে সব তালবাহানা ও চক্রান্ত বন্ধ করে দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করেন। একইসঙ্গে সব মিথ্যাচার, দোষারোপ, বৈষম্যমূলক আচরণ ও কূটকৌশল পরিহার করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকার পরিচালনার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’

আপডেট এর সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫