Dhaka ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৯:৪৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
  • 1

--প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা তা দলটির নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আরএফইডি-টক অনুষ্ঠানে এ কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রাজনৈতিক দলের নিবন্ধন একটি দীর্ঘ প্রক্রিয়া জানিয়ে সিইসি বলেন, ‘এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার ওপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ।’

সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সংবিধানিক দায়িত্বের পরিপন্থী বলে মন্তব্য করেছেন সিইসি।

তিনি বলেন, ‘সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।’সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচন জুনে হওয়ার যে কথা বলছেন তখন বর্ষাকাল আর এই সময়ে নির্বাচন হয় না। আর যদি ডিসেম্বরে হয় তাহলে অক্টোবরের মধ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। তাই আমাদের আইন-কানুন, বিধি-বিধান দ্রুত ঠিক করে কাজ সমাধান করতে হবে যাতে ডিসেম্বরে নির্বাচন হলে আমরা প্রস্তুত থাকতে পারি।

এর মাঝে আইন-কানুন পরিবর্তন করলে আমাদের জন্য কাজ করা বড় চ্যালেঞ্জ হবে।’
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে যা বললেন সিইসি

আপডেট এর সময় : ০৯:৪৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫