বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।
তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। সেটা আমাদের তৈরি করতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে। কিন্তু আমরা কোনো সংকট তৈরি হতে দেব না।
ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি-না? এই প্রশ্নে জামায়াতের আমির বলেন, ইনশাআল্লাহ নির্বাচন হবে।
নির্বাচনের দিন গণভোট ভালোভাবে চাই না। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।
চট্টগ্রামের সব আসনে জামায়াত প্রার্থীর জয়ের জন্য কোনো বার্তা আছে কি-না? এমন প্রশ্নে তিনি বলেন, আমি চট্টগ্রামের সব আসনে জামায়াতের প্রার্থী জয়ের কোনো বার্তা দেব না, আমি জনগণের বিজয়ের বার্তা দেব। আমি জামায়াতের বিজয় চাচ্ছি না, আমি জনগণের বিজয় চাচ্ছি।










Leave a Reply