Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • 1

--ফাইল ছবি

অনলাইন ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৩২ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী ‘কাতার এয়ারওয়েজে’র বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তা নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকার উদ্দেশে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ড. মুহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার-রাষ্ট্র প্রধান, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরকালে প্রধান উপদেষ্টার ব্যাপক কর্মতৎপরতা বাংলাদেশের সঙ্গে আন্তর্জৃাতিক বিশ্বের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ও অংশীদারি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিরাট অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।প্রধান উপদেষ্টা গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেন।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নিউ ইয়র্ক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

আপডেট এর সময় : ১২:১৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪