Dhaka ০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
  • 1
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাইল এলাকায় ট্রাক্টরে ধান তোলোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. নায়েব উল্লাহ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত নায়েব উল্লাহ উপজেলার শ্রীঘর গ্রামের শানু মিয়ার ছেলে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান ও নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।
তারা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ট্রাক্টরে ধান তোলা নিয়ে এর চালক জুনায়েদ ও কৃষক জালালের মধ্যে তর্কাতর্কি হয়। কৃষক চাইছিলেন আরো বেশি ধান ট্রাক্টরে তুলতে। তবে চালক অতিরিক্ত বোঝাই করতে রাজি নন। এ নিয়ে দুই জনের পক্ষ নিয়ে শ্রীঘর ও আশুরাইল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। জুনায়েদের বাড়ি
শ্রীঘর ও জালালের বাড়ি আশুরাইল। প্রথমে নাসিরনগর থানা পুলিশ ও পরে জেলা
থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

আপডেট এর সময় : ০৭:১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২