নাঙ্গলকোটে মুক্তিযুদ্ধার ঘর নির্মানে অনিয়মের অভিযোগ 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিন ইউনিয়নের মালিপাড়া বৌদ্দপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিনে মজুমদারের নামে মুজিব বর্ষ উপলক্ষে  বরাদ্ধকৃত  ঘর নির্মানে অনিয়মেয়র অভিযোগ করেছেন তার ছেলে  খুরশিদ আলম মজুমদার।
অভিযোগ সুত্রে জানা যায়, মুজিব বর্ষ উপলক্ষে  মুক্তিযুদ্ধাদের নামে বরাদ্দকৃত  একটি ঘর নির্মানের জন্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমতাজ উদ্দিন মজুমদারের নামে ১৫ লক্ষ ১১ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়। ঘর নির্মানে দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান মিয়াজী এন্টারপ্রাইজ।  কিন্তু মিয়াজি এন্টারপ্রাইজ কাজ না করে কবির আহাম্মদ  মজুমদার নামে এক ঠিকাদারের নিকট তা বিক্রি করে দেয়। ঘর নির্মানে সিডিউল অনুযায়ী কাজ না করা, সঠিক মাপে ঢালাই না করা, ত্রুটিপূর্ন কাজ করা সহ বিভিন্ন অভিযোগ  করেন ভূক্তোভোগী খুরশিদ আলম। তিনি ১৫ লক্ষ ১১ হাজার টাকা বরাদ্দের মধ্যে ৭/৮ লাখ টাকায় যেনতেন ভাবে ঘর নির্মানের অভিযোগ করেন। এসব অভিযোগ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে ধন্যা দিয়েও কোন প্রতিকার পাননি বলে সাংবাদিকদের জানান তিনি।
 এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী প্রকৌশলী আরিফুল হক বলেন. আমরা সিডিউল অনুযায়ী কাজ করছি।   কাজে কোন রকম ত্রুটি হচ্ছে না।
উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তা শামীমা আক্তার বলেন,  কাজ সঠিক ভাবে হচ্ছে। আপনারা  সরেজমিনে যাছাই করে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *