Dhaka ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন মন্ত্রিসভাকে নোবিপ্রবি পরিবারের প্রাণঢালা অভিনন্দন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪
  • 1

--প্রেরিত ছবি

নোয়াখালী প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুতনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জানুয়ারি ২০২৪) বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর মন্ত্রিসভার সদস্যদের এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘গত ৭ জানুয়ারি ২০২৪ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিশাল জয় লাভ করে । এ প্রেক্ষিতে গত ১১ জানুয়ারি ২০২৪ একদল দক্ষ ও বিচক্ষণ রাজনীতিক এর সমন্বয়ে একটি মন্ত্রিসভা গঠন করা হয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিথস্ক্রিয়ায় গঠিত নতুন এ মন্ত্রিসভার সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে গত ১৫ বছরে দেশের যে ধারাবাহিক উন্নয়ন সাধিত হয়েছে, তা এ মন্ত্রিসভার নেতৃত্বে আরও গতিশীল হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নতুন মন্ত্রিসভাকে নোবিপ্রবি পরিবারের প্রাণঢালা অভিনন্দন

আপডেট এর সময় : ১১:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪