Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের প্রথম দিনে আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • 2

--চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা পড়েছে। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক:

নতুন বছর শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এর পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর ২০২৬ সাল। নতুন বছরের প্রথম দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এবং কোথাও কোথাও তা অব্যাহত থাকতে পারে।

জানুয়ারির প্রথম দিনের আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া সারা দেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

নতুন বছরের প্রথম দিনে আবহাওয়া কেমন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট এর সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫