গণভোটের দাবি রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য—এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘রাজনৈতিক ফায়দা ও মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য গণভোটের দাবি জানানো হচ্ছে। পর্দার আড়ালের আলোচনা আমরা জানি। অনেকেই বিরোধী দল হওয়ার জন্য দেন-দরবার করছে।
নুর বলেন, ‘জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে। এখন নির্বাচন দিতে কোনো বাধা নেই। সরকারকে বলব, জানুয়ারিতে নির্বাচন দিন। নতুন বছরের প্রথম মাসে জাতীয় নির্বাচন হোক।










Leave a Reply