Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধানমণ্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আ. লীগ নেতাদের, সতর্ক অবস্থানে পুলিশ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • 1

--সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ

শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী আজ। দিনটিকে কেন্দ্র করে রাজধানীতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নাশকতা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমতাবস্থায় নাশকতার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে ডিএমপি।

ডিএমপি সূত্র জানায়, জনতার ছদ্মবেশে ধানমণ্ডি ৩২ নম্বরে যাওয়ার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

তাদের পরিকল্পনার কথা আগেই জানতে পেরেছেন গোয়েন্দারা। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাই তারা ৩২ নম্বরে যাওয়ার সুযোগ পাবে না।জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকেই সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

রাজধানীজুড়ে বসানো হয়েছে পর্যাপ্ত চেকপোস্ট। বাড়ানো হয়েছে পুলিশি তৎপরতা। মাঠে নেমেছে ইউনিফর্ম পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও।ডিএমপি সূত্র জানায়, যারা ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে, রাজপথে নামার আহ্বান জানাচ্ছে তাদের মনিটরিং করছে ডিএমপির সাইবার ইউনিট।

তাদের ধরতে মাঠে নেমেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং ডিবিসহ অন্যান্য ইউনিট।এদিকে এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ আগস্ট ঘিরে মাঠে নামার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। ঝটিকা মিছিলেরও উদ্যোগ আছে তাদের। মাইক্রোবাসে কয়েকজন একসঙ্গে এসে হঠাৎ মিছিল করে ভিডিও ধারণও করতে পারেন তারা।
ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

ধানমণ্ডি ৩২-এ যাওয়ার পরিকল্পনা আ. লীগ নেতাদের, সতর্ক অবস্থানে পুলিশ

আপডেট এর সময় : ১২:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫