Dhaka ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোয়া চাইলেন ডা. মুরাদ

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

কম্বল নিয়ে জনগণের দ্বারে সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। শনিবার (২৯ জানুয়ারি) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। তার এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান এমপি।

এ সময় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘আমার মত ক্ষুদ্র মানুষকে আপনারা ভোট দিয়ে সরিষাবাড়ীর এই আসনে নির্বাচিত করে এলাকার গরীব মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন।

আমি আজন্মের কৃতজ্ঞতা জানাই সরিষাবাড়ীবাসীকে। আমাদের এই সামান্য পরিসর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাদের কম্বল বিতরণের আয়োজন এখানেই শেষ নয়, এটা অব্যাহত থাকবে। ‘

kalerkantho

তিনি আরো বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সঠিক ভাবে আপনাদের সেবা করতে পারি। সরিষাবাড়ীবাসীর সেবা করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ‘

kalerkantho

কম্বল বিতরণ অনুষ্ঠানে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত,  মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক ভিপি খোরশেদ আলম, পোগলদিঘা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন, অধ্যক্ষ মোহছেনা খাতুন,  কাউন্সিল সাখাওয়াতুল আলম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দোয়া চাইলেন ডা. মুরাদ

আপডেট এর সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২