Dhaka ১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৭৯০ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১৮৮ জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৯০ জন। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৯০ জনে।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৭৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১০ হাজার ৪৭৭ জন। এ সময় ১০ হাজার ৭৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৮২২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ১৭৯০ জন

আপডেট এর সময় : ১২:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২