দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ৭২ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২২ জনে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭২ জন। এতে করে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৮ হাজার ৫০টি। পরীক্ষা করা হয় ৮ হাজার ৭৩টি। করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৬৩৭টিতে। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন।

সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, স্বাস্থ্য অধিদপ্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *