Dhaka ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৭৫৯ জন

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • 1

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৪ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৭৫৯ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮৬১ জনে।

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৪ দশমিক ১৫ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৪০৬ জনের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। ১৮ হাজার ৩৭৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৩০৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৪ শতাংশ।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন নারী। তাদের মধ্যে ঢাকায় ২, চট্টগ্রামে ৩, খুলনায় ১ ও রংপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি,স্বাস্থ্য অধিদপ্তর।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮, শনাক্ত ৭৫৯ জন

আপডেট এর সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২