Dhaka ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আরো ৩ জনের দেহে ওমিক্রন ধরন শনাক্ত

  • Syed Enamul Huq
  • আপডেট এর সময় : ০৭:৪৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
  • 1

অনলাইন ডেস্ক:

দেশে আরো তিনজনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক ওমিক্রন ধরা পড়েছে। জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) নতুন তিন রোগী শনাক্তের খবর জানিয়েছে।

এর আগে গতকাল আরো দুজন কভিড রোগীর শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়। এ নিয়ে দেশে ওমিক্রনের মোট সাতজন রোগী ধরা পড়ল। জিআইএসএআইডি অনুযায়ী, নতুন শনাক্ত তিনজন রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দুজন নারী ও একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর এবং আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

বাংলাদেশে গত বছরের মার্চে প্রথম কভিড রোগী ধরা পড়ার পর এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জন। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ৬২ জন।

ট্যাগ :
জনপ্রিয় খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বরগুনা জেলা শাখার উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

দেশে আরো ৩ জনের দেহে ওমিক্রন ধরন শনাক্ত

আপডেট এর সময় : ০৭:৪৭:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১